১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

খুটাখালী বহতলী লবণ মাঠে ডাকাত দলের লুটপাট: আহত-১০

 চকরিয়া উপজেলার খুটাখালী চিংড়িঘের খ্যাত বহলতলীর চিলখালী লবণ মাঠে দুদফে ডাকাত দলের হামলায় কম পক্ষে ১০ জন লবণ চাষী আহত হয়েছন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। মঙ্গলবার ও বুধবার দ্বিবাগত রাত সাড়ে ৩ টার সময় ঘটে এ ঘটনা। ডাকাতের প্রহারে গুরুত্বর আহতরা হলেন, বর্ণিত ইউনিয়নের লবণ চাষী নুরুচ্ছফা (৫৫), আবুল হোছন (৬০) মোহাম্মদ মুছা (৩০)। অন্যান্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের মধ্যে এ ৩ জনকে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গত মঙ্গলবার-বুধবার গভীর রাতে সশস্ত্র ৩০/৪০ জনের ডাকাত দল চিলখালী ঘেরের রমজান আলীর লবণ চাষীদের খামার বাসায় ডুকে লুটপাট চালায়। তাদেরকে বাধা দিলে ডাকাতরা চাষীদের ব্যাপক মারধর করেন। একপর্যায়ে ডাকাতরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা  গুলি করে লোকজনকে ভীত সন্ত্রস্থ করে লবণ মাঠের পলিথিন, পানির পাম্প, মেশিন ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় লবণ চাষীর দুটি খামার বাসায় আগুন ধরিয়ে দেয়। এসময় চাষীরা পালিয়ে জানে রক্ষা পেলেও ১০ টি খামার বাসা থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানান লবণ চাষী রহমত আলী, বেলাল, মোহাম্মদ ও নুরুচ্ছফা। স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বার প্যানেল চেয়ারম্যান আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতি রাতে লবণ মাঠে ডাকাতদের উপদ্রুব আশংকাজনক ভাবে বেড়ে গেছে। লবণ চাষীরা জানিয়েছেন, ডাকাতদের অত্যচার লুটপাট মারধর অব্যাহত থাকলে এসব এলাকায় লবণ চাষ করা যাবেনা। তারা লবণ চাষীদের জান মাল রক্ষায় চকরিয়া থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।