৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩ | ১৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

খুটাখালী পূর্বপাড়া সড়কে যানবাহন চলছে ঝুঁকিতে

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব পাড়া হরিখোলা সড়কে যানবাহন চলছে ঝুঁকিতে। সড়কের পাশ দিয়ে যাওয়া খুটাখালী ছড়ার ভাঙ্গনের ফলে ইতিমধ্যে ব্রীক সলিংয়ের প্রায় ১শ মিটারের বেশী অংশ বিলীন হয়ে গেছে। ফলে রাস্তা ও ছড়ার পাশের বাড়ী ঘরের মানুষ আতংকে দিন কাটাচ্ছেন। এ সড়কে সিএনজি, টমটম রিক্সাসহ সব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, সড়কের জয়নগর পাড়া রাস্তার মাথায় অচিরেই সংস্কার করা না হলে খুটাখালী হরিখোলা সড়কের সব ধরণের যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, পূর্ব পাড়া, পিয়াজ্যাকাটা ও হরিখোলা সড়কের ১শ মিটার পাকা সড়ক ছড়ায় বিলীন হয়ে গেছে। এছাড়া ছড়া তীরবর্তী আরও ২০ মিটার সড়ক ফাটল ধরে দেবে গেছে। ২ বছর আগে ভাঙ্গন প্রতিরোধে বাঁশ ও বালির বস্তা দিয়ে বেষ্টনী দেয়া হলেও তা ছড়ায় ভেঙ্গে পড়ে। ছড়া থেকে তীরবর্তী সড়ক উচুঁ হওয়ায় আরও ১শ মিটার রাস্তা রয়েছে ভাঙ্গন ঝুঁকিতে। এভাবে ভাঙ্গন অব্যহত থাকলে যে কোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে এ সড়কে। এতে ইউনিয়নের পূর্ব পাড়া, পিয়াজ্যাকাটা জয়নগর পাড়া, দরগাহ পাড়া ও হরিখোলার মানুষ ভোগান্তির শিকার হবেন। এলাকাবাসীর মতে স্থানীয় পরিষদ দায়সারা ভাবে ভাঙ্গন টেকাতে মাটি-বালি দিয়ে নামে মাত্র সংস্কার করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।