১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

খুটাখালী গর্জনতলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে মত বিনিময় সভা

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নবপ্রতিষ্ঠিত গর্জনতলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্যদের নিয়ে মত বিনিময় সভা গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। খুটাখালী বাজারস্থ সততা রিয়েল এস্টেট অফিসে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আহমদ আনছারী। পরিচালনা কমিটির সদস্য এস.এম. মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ৪ নং ওয়ার্ড মেম্বার অলি আহমদ।

মত বিনিময় সভায় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এম বেলাল আজাদ, শফিকুর রহমান শফি মেম্বার, এনজিও সংস্থা দিগন্ত পরিচালক ম্ঈান উদ্দিন, বিশিষ্ট দানবির ও স্কুলের আজীবন দাতা সদস্য আলহাজ্ব ফরিদুল আলম, খুটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মৌলানা আবদুল হক, আলফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক রমজান আলী বক্তব্য রাখেন। এসময় পরিচালনা কমিটির সহ সভাপতি মো: সেলিম, সদস্য ফখরুল ইসলাম, আবদুল জব্বার, বশিউর রহমান, আবদুল খালেক, হাজী সালামউল্লাহ, মোহাম্মদ উল্লাহ, মাষ্টার আমানুল হক ও মাষ্টার ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় আলহাজ্ব ফরিদুল আলম স্কুলের জমি রেজিষ্ট্রেরী বাবদ যাবতীয় খরচ দানে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।