মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

খুটাখালীতে হাতির আক্রমনে কৃষক আহত

শেয়ার করুন

সেলিম উদ্দিন,(ঈদগাঁও): চকরিয়া উপজেলার খুটাখালীতে বন্য হাতির আক্রমনে মো: ইছহাক (৫০) নামে এক কৃষক গুরুত্বর আহত হয়েছে। তাকে মুমুর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় ইউনিয়নের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকায় ঘটে এ ঘটনা। মো: ইছহাক একই এলাকার মৃত নুরুল আলমের পুত্র।
জানা গেছে, ঐদিন রাতে মো: ইছহাক ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। গভীর রাতে ৪/৫টি বন্য হাতির দল লোকালয়ে এসে তার ধান ক্ষেত নষ্ট করার সময় সে টং ঘর থেকে নেমে হাতি তাঁড়ানোর চেষ্টা করেন। একপর্যায়ে দলের একটি হাতি তাকে সুড় দিয়ে পেচিয়ে দুরে ধানক্ষেতে ছুড়ে মারেন এতে সে বুকে-পায়ে আঘাত পায়। খবর পেয়ে স্থানীয় লোকজন রাতে তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেধাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতি রাতে হাতির দল লোকালয়ে এসে ধান ক্ষেত নষ্ট করছে। মুলত খাদ্যর অভাবে হাতি লোকালয়ে চলে আসছে। হাতির নির্দিষ্ট আবাসস্থল না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। তারপরও বনবিভাগ হাতির নিরাপত্তায় সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন