১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

খুটাখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেঁসার আত্মপ্রকাশ


চকরিয়া উপজেলার খুটাখালীতে স্বেচ্ছাসেবী অলাভজনক কল্যানমূলক ছাত্র সংগঠন রেনেঁসার আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা গতকাল শুক্রবার স্থানীয় দারুল হুফ্ফাজ হাফেজখানা মসজিদ মাঠে সমাজ সেবক সাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এনজিও কর্মী রায়হান উদ্দীনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো: সোরাইম। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডা. ফজলুর রহিম জাহেদ, মাহাবুবুর রশিদ আরিফ। অন্যান্যদের মধ্যে সংগঠক হুমায়ুন কবির, নজরুল ইসলাম, মামুনুর রশিদ, আজিজুল মোস্তফা রিফন, তারিকুল ইসলাম ও মো: আবু তাহের বক্তব্য রাখেন। স্বেচ্ছাসেবী কর্মঠ উদ্যম, প্রচেষ্ট পরিশ্রম এবং প্রজ্ঞার মাধ্যমে সম্মিলিতভাবে আদর্শিক মানবিক আধুনিক এবং ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মানে গঠিত সংগঠনে প্রায় অর্ধ শতাধিক বিভিন্ন পেশার ছাত্র যুবক ইতিমধ্যে সদস্য হয়েছেন। তাদের সকলের সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে চেয়ারম্যান নির্বাচিত করেছেন স্থানীয় তরুন সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিন কোম্পানীকে। নির্বাচিত চেয়ারম্যান তাৎক্ষনিক তার প্রতিক্রিয়ায় সততা মানবতা ও ভ্রাতৃত্ব সুদৃঢ করতে সংগঠনের সদস্যদের সহযোগীতা কামনা করেছেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন ফজলুর রহিম জাহেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।