৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

খুটাখালীতে স্ট্রবেরি চাষী হুমায়ুনের সফলতা

StroVary.psd
চকরিয়া উপজেলার খুটাখালীতে স্ট্রবেরি চাষ করে সফলতা এনেছেন স্থানীয় চাষী ও সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির। মাত্র ১২ শতক জায়গায় দেড় হাজার চারা রোপন করে প্রায় লক্ষাধিক টাকার স্ট্রবেরী বিক্রি করেছেন। ইউনিয়নের চড়ি বিল এলাকায় তার নিজস্ব জমিতে গত বছরের নভেম্বরের দিকে তিনি এ চাষ শুরু করেন। ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস এন্ড লাইভলী হুড়স (ক্রেল) প্রকল্পের কারিগরি সহযোগীতায় এবং রাজশাহীর আকাপুঁজি এগ্রিকালচার টেকনোলজিস থেকে ড. মনজুর হোসেনের তত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে তিনি সহজে আবাদযোগ্য এবং অধিক লাভ জনক স্ট্রবেরি চাষ শুরু করেন। এতে সার্বিক সহযোগীতা করেছেন  চকরিয়া উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম। বর্তমানে ব্যাপক ফলন হওয়ায় তিনি আশার আলো দেখছেন।
জানা গেছে গত বছরের শেষের দিকে বর্ণিত ইউনিয়নের দক্ষিণ পাড়ার আলহাজ্ব আকতার আহমদের পুত্র হুমায়ুন কবির স্ট্রবেরি চাষ করতে প্রশিক্ষণ নেন রাজশাহী থেকে। সেই সুবাদে ইউনিয়নে প্রথম বারের মত স্ট্রবেরি চাষ করে তিনি দেখিয়েছেন সফলতা। প্রায় ৩০/৩৫ হাজার টাকা খরচ করে ১২ শতক জমির চতুর্পার্শ্বে ঘেরা বেড়া দিয়ে জমিটি সংরক্ষণ করা হয়। এর তত্বাবধানে রয়েছে স্থানীয় ছালেহ আহমদ।
সূত্র জানায় বিশ্বের বিভিন্ন অংশে রসাল ফল স্ট্রবেরি খুবই জনপ্রিয়, দেশেও এই ফলের আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। কৃষক পর্যায়ে হুমায়ুনের স্ট্রবেরি চাষ খুটাখালীর কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বাংলাদেশ স্ট্রবেরি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. একেএম রফিকুল ইসলাম জানিয়েছেন আলু অথবা বেগুন আবাদের চেয়ে স্ট্রবেরি চাষ সহজ। প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে স্ট্রবেরি চারা রোপণ করা যায়। চারা রোপণের এক মাসের মধ্যে এতে ফুল ধরে এবং মার্চ পর্যন্ত সংগ্রহ করা যায় ফল। প্রতিটি চারা ২৫০ থেকে ৩০০ গ্রাম স্ট্রবেরি পাওয়া যায় এবং এক বিঘা জমিতে ৬ হাজার চারা রোপণ করা যায়। তিনি আরো জানান কৃষক পর্যায়ে ১ কেজি স্ট্রবেরির দাম প্রায় ৬শ’ টাকা। বাণিজ্যিকভাবে উৎপাদিত স্ট্রবেরির স্থানীয় এবং আন্তর্জাতিক বাজার রয়েছে এবং এতে কৃষকরা ব্যাপক লাভবান হতে পারেন।
সূত্র মতে অন্যান্য শস্যের চেয়ে আবাদ সহজ হওয়ায় বর্তমানে বিপুলসংখ্যক লোক চকরিয়া উপজেলায় বিশেষ করে বেকার যুবকরা জীবিকা নির্বাহে স্ট্রবেরি চাষের ওপর নির্ভরশীল। বর্তমানে তাদের মত হুমায়ুনও কক্সবাজার, ঈদগাঁও, রামু ও মালুমঘাটে স্ট্রবেরি সরবরাহ করছেন। এসব স্ট্রবেরি আইসক্রীম, জ্যাম, জেলি, আচার, চকলেট ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত হয়। জানা গেছে দেশে স্ট্রবেরি গবেষণার পথিকৃত প্রফেসর ড. মনজুর হোসেন জাত উদ্ভাবন, আবাদ সম্প্রসারণে অবদান রেখেছেন। টিস্যুকালচার পদ্ধতিতে স্ট্রবেরির তিনটি জাত রয়েছে। সকল জাত এ অঞ্চলের মাটি ও পরিবেশে উৎপাদন হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের প্রফেসর ড. মনজুর হোসেন জানিয়েছেন তার নিজস্ব হর্টিকালচার খামারে কয়েক বছরে এসব জাত উদ্ভাবন করা হয়েছে। এ ব্যাপারে সফল স্ট্রবেরি চাষী হুমায়ুন কবির জানান দৈনিক তিনি ১০/১২ কেজি স্ট্রবেরি সরবরাহ করছেন। দাম রাখা হয়েছে ৪ শ টাকা। সরকারী ও বেসরকারী সহযোগীতা পেলে তিনি স্ট্রবেরি চাষ প্রকল্প আরো বাড়ানোর চেষ্টা করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।