১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

খুটাখালীতে ভিলেজারদের সাথে এসিএফের মত বিনিময়

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষকের সাথে খুটাখালী বনবিটের আওতাধীন স্থানীয় ভিলেজারদের এক মতবিনিময় সভা বুধবার সকাল ৯ টায় সম্পন্ন হয়েছে। খুটাখালী বনবিট কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক ফরেষ্টারের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবির। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নুর হোছাইন।
এতে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলছড়ি রেঞ্জ সহকারী বন সংরক্ষক মো: ইউছুফ। বিশেষ অতিথিদের মধ্যে খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি বাহাদুর হক, প্রবিন আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার আলহাজ্ব জয়নাল আবেদীন , ৪নং ওয়ার্ড মেম্বার অলি আহমদ, ভিলেজারদের মধ্যে সাবেক হেডম্যান ছৈয়দুল হক, নুরুল আলম বগি, নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, জাকের আহমদ, নুরুল ইসলাম প্রকাশ বাইট্টা নুরু বক্তব্য রাখেন। এসময় খুটাখালী বিটের বন প্রহরী জেহেছান আলী, মাজাহারুল ইসলাম, ফরমান আলীসহ প্রায় অর্ধ শতাধিক ভিলেজার উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় অবৈধভাবে বালি উত্তোলন, গাছ কাটা ও জবর দখল কঠোর হস্তে দমনের জন্য ভিলেজারদের সার্বিক সহযোগীতা কামনা করেন এসিএফ মো: ইউছুপ।
২১ ডিসেম্বর’১৬

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।