মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

খুটাখালীতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

শেয়ার করুন

সেলিম উদ্দীন,(ঈদগাঁও): চকরিয়া উপজেলার খুটাখালীতে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকেলে বাজারের রোকেয়া শপিং সেন্টারে ফিতা কেটে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শাখার শুভ উদ্ভোধন করেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুচ ছমদ। উদ্ভোধন উপলক্ষে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা ছৈয়দ আহমদের সভাপতিত্বে ও এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শহিদুল করিমের পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে উদ্ভোধনী বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া লোহাগাড়া শাখার সিনিয়র অফিসার এরশাদুল করিম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চকরিয়া পৌর আওয়ামীলীগ সভাপতি জাহেদুল ইসলাম লিটু। আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ওমর হামজা, কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগি অধ্যপক ডা: রেজাউল করিম মনছুর, ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার এফএভিপি গিয়াস উদ্দীন চৌধুরী বক্তব্য রাখেন। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রায় কয়েক শতাধিক গ্রাহক ও শুভাকাংখী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এজেন্ট ব্যাংকিংয়ের এ শাখায় সঞ্চয়ী ও চলতি হিসাব, স্কুল ব্যাংকিং, মাসিক সঞ্চয়ী, মেয়াদি সঞ্চয়ী, নগদ জমা উত্তোলন, ফান্ড ট্রান্সফার ,বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান, বিদ্যুৎ বিল গ্রহন, পাসপোর্ট ফি গ্রহন, ডেবিট কার্ড প্রসেসিংসহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে।

শেয়ার করুন