মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

খুটাখালীতে বাপারজোন বাগানে লাখ টাকার গাছ পুড়ে ছাই

শেয়ার করুন

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বন বিটের সংরক্ষিত বাপারজোন বাগানে আগুনে চারাগাছ পুড়ে কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৫ টার সময় বনবিভাগের জঙ্গল খুটাখালী মৌজার শাহ সুজা রোডের দক্ষিণ পাশে কোরজোন ও বাপারজোন বাগানে ঘটে এ অগ্নিকান্ডের ঘটনা। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে করলেও ততক্ষনে ২.৬ হেক্টর কোর জোন ও ১.১ হেক্টর বাপারজোন বাগানের বনভূমিতে রোপিত বিবিধ প্রজাতীর চারাগাছ পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় খুটাখালী বন বিট কর্মকর্তা আবদুর রাজ্জাক ফরেষ্টার বৃহস্পতিবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। জিডি নং: ৭১৬ তারিখ ১৬/০৩/২০১৭ ইং।
বিট কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান, বুধবার আনুমানিক ৫টার সময় জঙ্গল খুটাখালী মৌজার বনভূমির আরএস ৩৭/৭১ নং দাগের শাহ সুজা রোডের দক্ষিণ পাশে ২০১৪/১৫ সনের সৃজিত সিআরপিএরআর প্রকল্পের ২৫ হেক্টর কোরজোন ও ২৫ হেক্টার বাপারজোন বাগানে আগুন লাগার খবর পেয়ে তিনি সঙ্গীয় স্ট্যাফ জেহেছান আলী, মাহাজারুল ইসলাম ও বন প্রহরী আলী এবং স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ততক্ষনে বাগানের ৩.৬ হেক্টর বনভূমিতে রোপিত প্রায় হাজার খানেক চারাগাছ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো জানান, আগুনে বন পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার বিষয়টি পরিকল্পিত কিনা, কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন