২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খুটাখালীতে বন্য হাতি ভেঙ্গে উপড়ে ফেলেছে ৩ শতাধিক গাছ

picsart_1480955898739
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের তানজুককাটা ২০১২-১৩ সালের ১০ হেক্টর সল্প মেয়াদী সামাজিক বাগানে বন্য হাতির দল তান্ডব চালিয়ে প্রায় ৩ শতাধিক গাছ ভেঙ্গে উপড়ে ফেলেছে। গত শনিবার থেকে সোমবার ভোররাত পর্যন্ত দফায় দফায় প্রায় ১৫/১৬টি বন্য হাতির দল তান্ডব চালায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। খুটাখালী বনবিট অফিস সূত্রে জানা যায়, তানজুককাটার সল্প মেয়াদী সামাজিক বাগানে গত ২/১ দিন ধরে বন্য হাতির দল দফায় দফায় তান্ডব চালায়। এসময় বন্য হাতিরা প্রায় ৩ শতাধিক গাছের বাকল উপড়ে ভেঙ্গে ফেলে। খবর পেয়ে বন বিভাগের লোকজন ক্ষতিগ্রস্থ বাগান পরিদর্শণ করেন। খুটাখালী বনবিট কর্মকর্তা মো আবদুর রাজ্জাক ফরেষ্টার জানান, ১০ হেক্টর স্বল্প মেয়াদী বাগানে হাতির দল ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তৎমধ্যে আকাশমনি গাছ রয়েছে ৩ শতাধিক। মূলত খাদ্য সংকটের কারণে হাতির পাল বাগানে তান্ডব চালিয়েছে। ক্ষতিগ্রস্থ গাছগুলো নির্ণয় করা হয়েছে তবে এসব গাছ যে কোন সময় মরা যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।