২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

খুটাখালীতে আশার চিকিৎসা অনুদান প্রদান


বেসরকারী এনজিও সংস্থা আশা ব্রাঞ্চ চকরিয়া উপজেলার খুটাখালী শাখায় ঋণ গ্রহণকারীকে চিকিৎসা অনুদান তহবিল হতে নগদ টাকা প্রদান করা হয়েছে। ১৫ ডিসেম্বর বিকেলে স্থানীয় গর্জনতলিস্থ অফিসে ডুলাহাজারা আঞ্চলিক ব্যবস্থাপক মো: ইয়াকুব মিনুয়ারার হাতে নগদ ২ হাজার ৫ শত টাকা প্রদান করেন। মিনুয়ারা বর্ণিত ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আমির হোছাইনের স্ত্রী।
জানা গেছে, মিনুয়ারা সম্প্রতি অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করেন। এসময় তার মোটা অংকের টাকা খরচ হয়। বিষয়টি তিনি তাৎক্ষনিক আশা ব্যাংক কর্মকর্তাদের অবহিত করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: শরিফুল ইসলাম মিনুয়ারার খোঁজ খবর নিয়ে আশা চিকিৎসা অনুদান তহবিল হতে সংস্থার নিয়ম অনুযায়ী গতকাল বৃহস্পতিবার মিনুয়ারাকে এ অর্থ প্রদানে সার্বিক সহযোগীতা করেন। অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডুলাহাজারা আঞ্চলিক ব্যবস্থাপক মো: ইয়াকুব। এসময় খুটাখালী শাখার এবিএম রঞ্জিৎ দাশ, লোন অফিসার নুরুল কবির, সোলাইমান, ফরহাদ খান, আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।