১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

খালেদা জিয়া কক্সবাজার আসার পথে লোহাগাড়ায় হাজারো জনতার ঢল

রায়হান সিকদার,(লোহাগাড়া) : গত ২৯ অক্টোবর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে বরণ করে নেয়ার জন্য হাজার হাজার উৎসুক জনতা লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে সকাল ১১টা থেকে ভীড় জমান। রাস্তার দু’পার্শ্বে দাঁড়িয়ে পেস্টুন ও ব্যানার হাতে দাঁড়িয়ে থাকেন সকাল থেকে হাজার হাজার কর্মী-সমর্থক। একই সাথে দেখা যায়, জেলার বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ছলিম উদ্দিন চৌধুরী খোকনসহ শীর্ষ স্থানীয় নেতাদেরকে কর্মী সমর্থকদের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দীর্ঘ আয়তন বিশিষ্ট মোটর ষ্টেশনস্থ আরকান সড়কের দু’পার্শ্বে সাড়িবদ্ধ হয়ে নেত্রীকে দেখার জন্য উৎসুক জনতার ঢল অপ্ক্ষো করতে থাকেন। মাঝে মধ্যে নেত্রী ষ্টেশনে প্রবেশ করেছেন মর্মে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতারা এলোপাতাড়ি দৌঁড়াদোড়ি করে সড়কের উপর চলে আসেন। পরক্ষণে আবার সড়ক ত্যাগ করে বিভিন্ন স্থানে বিশ্রাম নিতে থাকেন। অবশেষে বিকেল ৪টায় নিশ্চিত খবর আসে যে দেশনেত্রী লোহাগাড়া সীমানায় প্রবেশ করেছেন। নিমিষের মধ্যেই হাজার হাজার জনতা পুনরায় ভীড় করতে থাকেন রাস্তার দু’পার্শ্বে। দেশনেত্রী বটতলী মোটর ষ্টেশন অতিক্রম কালে জনতার মুখর-মুখর শ্লোগানে পুরো ষ্টেশনটি মুখরিত হয়। ষ্টেশনের বিভিন্ন বহুতল বিশিষ্ট দালানে ও ছাদে অসংখ্য দর্শকদের উপস্থিতি দেখা গেছে। নেত্রী ষ্টেশনে প্রবেশ করার সাথে সাথে উৎসুক জনতার ঢল নেত্রীর গাড়ী বহরের পাশে চলে গিয়ে নেত্রীকে এক নজর দেখার জন্য প্রচন্ড ভীড় করতে দেখা গেছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও দলের নেত্রীবৃন্দরা আপ্রাণ চেষ্টা করে শান্তি-শৃংখলা ওই সময় বজায় রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।