১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

‘খালেদা জিয়ার নির্দেশেই সারা দেশে জঙ্গিবাদের উত্থান’

” alt=”null” />বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গি মাতা’ অভিহিত করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, খালেদা জিয়ার নির্দেশেই সারা দেশে জঙ্গিবাদ শুরু হয়েছে। তিনি জঙ্গিদের মাতা ও মদদদাতা। তার নির্দেশেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জঙ্গিবাদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

এসময় সোহাগ আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আজ সারা দেশে ছাত্র জনতা সোচ্চার হয়েছে। সবাই জানে জঙ্গিরা বিভ্রান্ত হয়ে মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। আর এসবের নেপথ্যে কলকাঠি নাড়ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

তিনি বলেন, জঙ্গিবাদের বীজ বাংলার মাটি থেকে উপড়ে ফেলা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কখনোই জঙ্গিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না। ছাত্রলীগ আজ পথে নেমে এসেছে। ছাত্রলীগ রুখে দেবে জঙ্গিবাদ।

দীর্ঘ এই মানবন্ধনে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী ও মহানগর ছাত্রলীগের কয়েক হাজার কর্মী অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।