২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

‘খালেদা ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবে’

‘বিএনপির ভিশন ২০৩০ সর্ম্পকে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০-এ যে প্রস্তাবনা উত্থাপন করেছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়েছে।ভিশন ২০৩০ এ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ শে মার্চের কালো রাত সর্ম্পকে উল্লেখ নেই। সু-কৌশলে তিনি এগুলো এড়িয়ে গিয়েছেন।

তিনি আরও বলেন, যেহেতু বেগম খালেদা জিয়া রাজাকার, জঙ্গি সন্ত্রাসী, জামাত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগের কোন ঘোষণা দেননি সেহেতু বিএনপির ভিশন ত্রিশ এর কোনো রাজনৈতিক পরিবর্তন হয়নি। খালেদা জিয়া আগের জায়গায় ই আছেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়ার সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, বেগম খালেদা জিয়া কালকে ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবে। আবারো বাংলাদেশের ইতিহাসকে বির্তকিত করবেন।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।