১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

খালেদার নেতৃত্বে বঙ্গভবনে বিএনপির প্রতিনিধিরা

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছেন বিএনপির প্রতিনিধিরা। রোববার বিকেল ৪টা ২৭ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গভবনে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা গেছে, সংলাপে অংশ নিতে খালেদা জিয়ার সঙ্গে বঙ্গভবনে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে ১৩ সদস্যের প্রতিনিধি দলে মির্জা আব্বাসকে রাখা হলেও দেশের বাইরে থাকায় তিনি সংলাপে অংশ নিতে পারেননি। এছাড়া তরিকুল ইসলাম অসুস্থ থাকায় তিনিও বঙ্গভবনে যেতে পারেননি।

এদিকে প্রতিনিধি দলের ১১ সদস্য ছাড়াও খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ (নুরু মিয়া) বঙ্গভবনে প্রবেশ করেছেন।

এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। বর্তমান কমিশন গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।