মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

খালেদার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ফের ৫ জানুয়ারি

শেয়ার করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে আগামী বছরের ৫ জানুয়ারি পুনর্নির্ধারণ করেছেন আদালত। এখন চলছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের জেরা।

এ আদালতে চলছে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম। সকাল ১০টা ৩৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১১টায় আদালতে হাজির হন খালেদা। বৃহস্পতিবার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার অসমাপ্ত লিখিত বক্তব্য পাঠের দিন ধার্য ছিল। গত ১ ডিসেম্বর লিখিত বক্তব্য পড়তে শুরু করেন খালেদা। তবে এরপরের দুই ধার্য দিনে আবেদন জানিয়ে এক সপ্তাহ করে সময় বাড়িয়ে নেন। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর অনুপস্থিত থাকায় ২২ ডিসেম্বর খালেদাকে হাজির থাকার নির্দেশ দেন আদালত। অন্যথায় তার জামিন বাতিল হবে বলেও জানানো হয়।

খালেদা জিয়ার আইনজীবীরা আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী বছরের ০২ জানুয়ারি উচ্চ আদালতে অবকাশকালীন ছুটি শেষ হওয়ার পরে দিন ধার্যর আবেদন জানান। আবেদনে তারা বলেন, এ ছাড়া এ বিষয়ে উচ্চ আদালতে করা তার আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে, যা অবকাশকালীন ছুটি শেষের আগে হবে না। দুদকের পক্ষে আছেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

শেয়ার করুন