১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১১০ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত শিক্ষাসামগ্রী তুলে দিলেন এমপি জাফর

বার্তা পরিবেশক :

কক্সবাজারের চকরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বরাদ্দকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার চারটি এলাকা যথাক্রমে হারবাং, সুরাজপুর-মানিকপুর, বমু বিলছড়ি ও পৌরসভার কাহারিয়া ঘোনার ১১০ জন শিক্ষার্থীর মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১১ জুন) দুপুরে এই উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়ত মোহনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। মাষ্টার মং আইয়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা।

প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এসব শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের দায়িত্বপ্রাপ্ত দপ্তর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চকরিয়া কার্যালয়ের প্রধান সহকারি উত্তম নন্দী জানান- ২০২২-২৩ অর্থবছরে চতুর্থ কিস্তির আওতায় ১ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে উপজেলার চারটি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের ১১০ জন শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তন্মধ্যে ১০জন ছাত্রীকে দেওয়া হয়েছে উন্নতমানের ১০টি বাইসাইকেল। এছাড়াও ১০০ শিক্ষার্থীর মাঝে দেওয়া হয় খাতা, জ্যামিতি বাক্স, পেন্সিল, কলম, স্কুল ব্যাগ ও ছাতা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।