মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ক্যাম্পে ২ রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার বালুখালী ইরানী পাহাড় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ক্যাম্প–১৭ এর সি–৭৬ ব্লকের মোঃ কাসিমের ছেলে জাহিদ ইয়াছিন (৩০) ও কেফায়েত উল্লাহর ছেলে আয়াতউল্লাহ (৪০)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

১৪–এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ সব অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে।

তিনি আরও বলেন, মাদকপাচার ও অস্ত্রপাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে তাদের হত্যা করছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে ।

শেয়ার করুন