২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প-৯ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। সোমবার রাত ১১টার দিকে  ক্যাম্পটির ব্লক সি/১১ এর মক্তবের সামনে থেকে স্বশস্ত্র অবস্থায় তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন,  ক্যাম্পের নুর আহম্মদের ছেলে আরিফ উল্লাহ (৩১), ক্যাম্প-১০ এর হাবিব উল্লাহর ছেলে দোস মোহাম্মদ (২৫), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ তৈয়ব (৩৭), ক্যাম্প-১৬ এর মোবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৯), ক্যাম্প-১১ এর মোহাম্মদ জোবায়ের (২৩), ক্যাম্প-৯ এর সাকের মোহাম্মদের ছেলে সলিম উল্লাহ (৫৫)।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ এর মক্তবের সামনে একদল  রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে অভিযান চালান। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা চালান। ওই ঘটনাস্থল থেকে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অন্তত ১০টি বিভিন্ন ধরনের দা, ছুরি ও কিরিচ জব্দ করা হয়।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা অস্ত্রসহ আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।