৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ক্যাম্পের ভেতরে গুলিবিদ্ধ রোহিঙ্গা মাঝি : বিদেশী অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার


বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিবিদ্ধ হয়েছেন এক রোহিঙ্গা নেতা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুখোশপরিহিত দুর্বৃত্তরা তাকে গুলি করে। মাথায় গুলি লাগা অবস্থায় আশঙ্কাজনক ভাবে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাতে তিনি মারা গেছেন বলে রোহিঙ্গা সূত্র দাবি করলেও পুলিশ কিংবা প্রশাসন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেনি।

গুলিবিদ্ধ রোহিঙ্গার নাম মো. ইউসুফ (৩৮)। তিনি উখিয়ার পালংখালীর থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মাঝির দায়িত্ব পালন করছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনের একটি মুখোশপরিহিত দল থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকের মাঝি ইউসুফকে মাথায় গুলি করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে কুতুপালংয়ে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছিলেন ডাক্তাররা। রাতে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে একটু উড়ো খবর পেয়েছি। এখনো (রাত সাড়ে ১২টা) নিশ্চিত তথ্যটি পায়নি।

এদিকে, এ ঘটনার পর বালুখালী শরণার্থী ক্যাম্পের ময়নারঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আলম নামে এক রোহিঙ্গাকে পুলিশ আটক করেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আলমকে আটক করা হয়। এসময় স্থানীয় রোহিঙ্গারা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।