৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নিয়ে আটক ৩২ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসে সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেওয়ায় ৩২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য অনুযায়ী তাদের আটক করেছে পুলিশ।জানা যায়, শুক্রবার সকাল ১০ টা থেকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন এক বহুতল ভবনে গ্লোবাল ট্রেইনিং সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে আরআরআরসি’র অনুমতি ব্যতীত ক্যাম্পের বাইরে এসে রোহিঙ্গা যুবক-যুবতীদের নিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।‘এশিয়া প্যাসিফিক অব রিফিউজি ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ এর সহযোগিতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারটির আয়োজন করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে গোয়েন্দা সংস্থা এনএসআই। পরে উখিয়া থানা পুলিশকে অবহিত করা হলে অভিযান চালিয়ে ৩২জন রোহিঙ্গা, দুটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ৩২টি মোবাইল ও সংঠনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।
এনএসআই কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক সংস্থা ও দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে যোগসাজশ রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং তথ্য পাচারে এরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন  বলেন, আটক রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।