১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ক্যান্সার রোগে আক্রান্ত তৈয়বুল হাসানের পাশে মানবপ্রেমী ওসি মোঃ শাহজাহান

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের উজিরভিটা মজিদার পাড়া এলাকার কৃতি সন্তান, বান্দরবান সরকারী কলেজের মেধাবী ছাত্র তৈয়বুল হাসান টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়ীতে অবস্হান করছেন।ডাক্তার বলেছে যে,
তাকে উন্নত চিকিৎসার জন্য সুদুর ভারতে নিয়ে যেতে হবে।কিন্তু তার বাবার কোন সামর্থ্য নেই।অনেক টাকা দরকার।তৈয়বুল হাসানের উন্নত চিকিৎসার পাশে আর্থিক ভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়ালেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয়জন,লোহাগাড়া থানার সুযোগ্য মানবপ্রেমী অফিসার ইনচার্জ ও বার বার নির্বাচিত জেলার শ্রেষ্ট ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। ১ আগষ্ট দুপুরে তার বাড়ীতে ছুটে যান ওসি শাহজাহান পিপিএম(বার)। এ সময় তার নিজস্ব তহবিল হতে নগদ ১০হাজার টাকা তৈয়বুল হাসানের চিকিৎসার জন্য শরিক হন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসাআই সোহরাওয়ার্দী( সরওয়ার), এসআই প্রভাত কর্মকার,এসআই মোহাম্মদ নাছির উদ্দিন রাসেল,এলাকার তরুণ ব্যক্তিত্ব মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাজ্জাদ,মোহাম্মদ সাহাব উদ্দিন,মেধাবী ছাত্র ও অনলাইন সংবাদ কর্মী মোহাম্মদ সাজ্জাদ সহ আরো অনেকেই। আগামীতে তৈয়বুল হাসানের চিকিৎসার পাশে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মানবপ্রেমী ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।