৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ক্যান্সার আক্রান্ত বকুলকে বাঁচাতে এগিয়ে আসুন

Cancer P Photo copy

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বকুল ভারতে বেলুরের সি.এম.সি হাসপাতালে(Cancer Department RT2 )ক্যান্সার বিশিজ্ঞ ডা: সৈকত দাশের ত্বত্ত্বাবধানে দু’মাস ধরে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাকে বাঁচাতে প্রায় ৭ (সাত) লক্ষ টাকা প্রয়োজন। উখিয়া উজেলার উত্তর বড়বিল নিবাসী ক্ষুদ্র ব্যবসায়ী স্বামী মো: আয়াছের এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া একার পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য যে, তার ৩ তিন বছরের একটি ছেলে ও ১ বছরের একটি মেয়ে আছে। এই শিশু দু’টি আজ দু’মাস ধরে মায়ের øেহ-মমতা থেকে বঞ্চিত। চিরদিনের জন্য যাতে মায়ের ভালবাসা থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজন আপনার একটু খানি সহানুভূতি, একটু খানি সু-দৃষ্টি আর সহযোগিতা। ষোল কোটি মানুষের দেশ বাংলাদেশ,প্রতিজনে যদি আমরা এক টাকা করে দেই তাহলে ষোল কোটি হয়। আর আপনার একটি টাকায় বাঁচাতে পারে বকুলের জীবন। আমাদের মধ্যে কি এমন কেউ নেই, যে বকুলের চিকিৎসার দায়িত্ব নিতে পারে? মাঝ রাতে যখন শিশু দু’টি মা-মা বলে ডুঁকরে কেঁদে উঠে মায়ের বুকের উষ্ণতা খোঁজে, সাধ্য কি আছে কারো তাদের এই শূণ্যতা পূরণের? আমরা কি পারিনা অবুঝ শিশু দু’টিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ তাদের মায়ের বুকে ফিরিয়ে দিতে? তাই সমাজের সকল শ্রেণির মানুষের কাছে আকুল আবেদন আসুন আমরা বকুলের পাশে দাড়াই, বকুল বাঁচলে বাঁচবে তার অসহায় দু’টি সন্তান, ফিরে পাবে মমতাময়ী মা’কে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।