১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ক্যান্সারে আক্রান্ত উখিয়ার রশিদ আহমদকে বাঁচাতে এগিয়ে আসুন

রিদুয়ানুর রহমান, উখিয়া: রাজনীতিবিদ, শিক্ষিত সমাজ, চাকরিজীবী, ব্যবসায়ীর কাছে একটি মানবিক সাহায্যের আবেদন করছি, আল্লাহ আমাকে, আপনাকে সুস্থতা , প্রাচুর্য , শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত করেছে। এটার জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।
উখিয়া উপজেলার অন্তর্গত, ঘিলাতলী (৫নং ওয়ার্ড) গ্রামের মুরব্বি জনাব রশিদ আহমদ,(উখিয়া সিএনজি স্টেশনের পাশে পানের দোকান করতেন) দীর্ঘদিন যাবৎ খাদ্যনালী ক্যান্সারে আক্রান্ত তিনি।
গত মঙ্গলবার (৮ অক্টোবর)  সকালে তার অপারেশন হয় কিন্তু উনার শারীরিক অবস্থা প্রতিকূলে থাকায় বিগত ৪৮ ঘন্টা যাবৎ চট্টগ্রাম ডেলটা হসপিটালের অাইসিওতে রয়েছেন (৪র্থ তলা, বেড নং৪)। এই পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি বিল করছে ডেলটা হসপিটাল কতৃপক্ষ।  এছাড়াও অপারেশন বাবদ খরচ সহ তাদের পরিবার এই পর্যন্ত ৩ লক্ষের কাছাকাছি টাকা খরচ করেছে।
কিন্তু রোগী যেহেতু এখনো আইসিও তে রয়েছে সুতরাং আরও ২/৩ লক্ষ টাকা প্রয়োজন হচ্ছে! কিন্তু রোগীর  পরিবারের পক্ষে এই টাকা বহন করার মত অবস্থা নাই।
এমতবস্থায় সমাজের বিত্তবান, শিক্ষিত, দানবীর ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন অসুস্থের পরিবার।
সাহায্য কামনায় রশিদ আহাম্মেদের ছেলে,
১, ফারুক 01828779971
২, আনোয়ার হোসেন ভুট্টো 01835642000
৩, ইসমাইল 01836538389
এছাড়াও হসপিটালে ৫/৬ দিন যাবত সার্বক্ষনিক সহযোগিতায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের  ছাত্র উখিয়ার তোফাইল আহমদ। আগ্রহীগণ চাইলে অসুস্থের পরিবারের সদস্যদের সাথে ফোনে যোগাযোগ করে তোফাইল আহমদকে বিকাশ করতে পারেন।
তোফাইল আহমদ (01825299222-বিকাশ পার্সোনাল)

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।