৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ক্যান্সারে অকালেই হেরে গেল মরিচ্যা’র আশীষ

 

উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের মাষ্টার অমিয় বড়ুয়া’র কনিষ্ঠ পুত্র আশীষ বড়ুয়া প্রকাশ বাপ্পু (২২) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পরলোক গমণ করে (অনিচ্ছাবত সংখারা——- তেসং বুপো সামো সুখো)।

জানা যায়, বিগত দেড় বছর পূর্বে মরণব্যাধি ক্যান্সার রোগ ধরা পড়লে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চিকিৎসা করে স্বাভাবিক জীবন-যাপন করে আসছিল আশীষ। সে উখিয়া কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে পরিবারে আর্থিক যোগান দিতে দেশ ট্রাভেল’স-এ চাকরি করত।

হঠাৎ শারীরিক অবনতি হলে ১৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২.৩০টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুবরণ করে। এদিকে সদালাপী, বিনয়ী আশীষের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৭ মার্চ (শুক্রবার) দুপুর ১.৩০টায় স্থানীয় শ্মশান প্রাঙ্গণে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছে তার পরিবার।

 

অকালে আশীষের মৃত্যুতে কক্সবাজার সময় পরিবার, মরিচ্যা দীপাংক্ষুর বৌদ্ধ যুব একতা সংঘ সহ মরিচ্যার সকল বৌদ্ধ-মুসলিম নির্বিশেষে শোক প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।