২৫ জুলাই, ২০২৬ | ১০ শ্রাবণ, ১৪৩৩ | ১০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

কোর্টবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ প্রদান

উখিয়ার কোর্টবাজার স্টেশনের দক্ষিণ পাশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে বুধবার বিকেলে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করে।

জানা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ও ইউনিয়ন পরিষদের মেম্বারগণ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ এবং শীতবস্ত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, মেম্বার আব্দুল গফুল সওদাগর, মহিলা মেম্বার বিউটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানান, উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্থ ১১টি পরিবারের মাঝে নগদ ৪৮ হাজার টাকা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। তার মধ্যে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা থেকে ৩হাজার টাকা পর্যন্ত এবং ৪টি করে শীতবস্ত্র দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের পূর্ণ বাসন করারও চেষ্টা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।