১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১৬৩০ পরিবারে কারিতাসের অর্থ সহায়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তিঃ

সম্প্রতি বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানে প্রভাব পড়েছে।

করোনাকালীন এই সংকট মোকাবেলায় কারিতাস বাংলাদেশ, জরুরি সাড়াদান কর্মসূচী, দাতা সংস্থা কারিতাস জার্মানি এর সহায়তায় কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুকিপূর্ণ স্বল্প আয়ের স্থানীয় ১৬৩০পরিবারের মাঝে তিন ধাপে (প্রতি ধাপে মাসিক ৪৫০০ টাকা) জরুরি অর্থ সহায়তা প্রদান করছে।

সরাসরি সংযোগ এবং কোভিড-১৯ এর সংক্রমণ রোধে, এই জরুরি অর্থ সহায়তা কার্যক্রমটি মোবাইল মানি বিকাশ এর মাধ্যমে সম্পাদন করা হচ্ছে।

বুধবার (৯ ডিসেম্বর ২০২০) কারিতাস বাংলাদেশ এর জরুরি সাড়াদান কর্মসূচীর আওতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের স্থানীয় ১৬৩০পরিবারের মাঝে জরুরি অর্থ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জরুরি অর্থ সহায়তা কার্যক্রমটি শুভ উদ্বোধন করেন। তিনি উপস্থিত কয়েকজন উপকারভোগীর মাঝে অর্থ সহায়তা বিতরণ করেন এবং তাদের খোজখবর নেন।

উক্ত অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ এর জরুরি সাড়াদান কর্মসূচীর হেড অব অপারেশন ইন্মানুয়েল চয়ন বিশ্বাস বলেন, কারিতাস বাংলাদেশ, জরুরি সাড়াদান কর্মসূচীর আওতায় ইতিপূর্বে রাজাপালং ইউনিয়নে ২৩৭৫ স্থানীয় পরিবারের মাঝে জরুরি অর্থ সহায়তা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় করোনাকালীন এই সংকট মোকাবেলায় কারিতাস বাংলাদেশ আরোও ১৬৩০ স্থানীয় পরিবারের মাঝে তিন ধাপে (প্রতি ধাপে মাসিক ৪৫০০ টাকা) জরুরি অর্থ সহায়তা প্রদান করার উদ্যোগ নিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে, এই সহায়তার মাধ্যমে স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠী করোনাকালীন এই সংকটে আর্থ-সামাজিক সমস্যা মোকাবেলায় সক্ষম হবে। তিনি কক্সবাজার জেলা প্রশাসন ও উখিয়া উপজেলা প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ জানান উক্ত কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করার জন্য।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কারিতাস বাংলাদেশ উখিয়ার এরিয়া সমন্বয়কারী আবু তাহের, প্রকল্প সমন্বয়কারী মোঃ সজিব আলী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রকল্পের উপকারভোগীগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।