২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২ | ৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

কোভিট-১৯ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামুর গর্জনিয়ায় উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে কোভিট-১৯ সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয় চালু পরবর্তী শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এবং স্বাস্থ্যঝুঁকি নিরসনকল্পে অভিভাবকদের করণীয় সম্পর্কে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিমবোমাংখিল গ্রামে পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন- বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলাম চৌধুরী।

প্রধান শিক্ষক কিশোর কুমার ধরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আতিকুর রহমানের পরিচালনায় বৈঠকে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মনিরুল আলম, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন স্বাধীন, অভিভাবক মোস্তাক আহমদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজুল ইসলাম চৌধুরী বলেন- পারস্পরিক সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমেই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব। এ ক্ষেত্রে মায়েদের বেশি ভূমিকা পালন করতে হবে। সন্তানেরা মাদকাসক্ত হচ্ছে কিনা সে ব্যাপারেও অভিভাবকদের কঠোর নজরদারি রাখতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।