৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

কোটবাজারে যাত্রা শুরু করল”খোকাবাবু বেবীশপ”

উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে এতোদিন সব ধরনের কাপড়ের দোকান থাকলেও ছোট বাচ্চাদের কাপড়ের জন্য হিমশিম খেতে হতো অভিভাবকদের। কিন্তু এবার সেই অভাব পূরণ করতে যাচ্ছে কোটবাজারের একমাত্র বেবীশপ খোকাবাবু। প্রতিষ্ঠানটি আরব সিটি সেন্টারে চালু হয়েছে আজ থেকে।

আনুষ্ঠানিকভাবে খোকাবাবুর এই যাত্রার উদ্বোধন করেন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক সও, সহ সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংবাদিক এএইচ সেলিম উল্লাহ।

এ সম্পর্কে খোকাবাবুর প্রধান পরিচালক মারুফ খান খোকা বলেন, কোটবাজারে এই প্রথম শুধুমাত্র বাচ্ছাদের জন্য সব ধরনের কাপড় নিয়ে খোকাবাবুর যাত্রা শুরু করলাম। কোটবাজারে সব ধরণের দোকান থাকলেও বাচ্ছাদের কাপড়ের একটি দোকান ছিলনা। যার কারণে অভিভাবকদের কাপড়ের জন্য বিভিন্ন দোকান ঘুরতে হতো। কিন্তু এখন থেকে শুন্য থেকে ১২বছরের ছেলে-মেয়েদের জন্য উন্নত মানের শার্ট, প্যান্ট, গেঞ্জি, ক্যাপ সহ বিভিন্ন ডিজাইনের কাপড় পাওয়া যাবে। ক্রেতারা যাতে নিশ্চিন্তে বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারে সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আশা করি আমাদের এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন।

এ সময় তিনি খোকাবাবুর পরিচালনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।