মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কোটবাজারে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে মারা গেছে ১ নারী

শেয়ার করুন

উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অাগুন লেগে ১২/১৫টি দোকান ও ঘরবাড়ি পুড়ে গেছে।
এ সময় জাবেদা (প্রকাশ বুইগ্যানি) নামে বাক প্রতিবদ্ধি নারী ঘটনাস্থলে পুড়ে মারা যায়।
বুধবার (১৮ জানুয়ারি) ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষনিক উপস্থিত হয়ে উখিয়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাইন উদ্দিন ও উখিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ অাবুল খাইয়ের এলাকাবাসির সহযোগীতায় অাগুন নিয়ন্ত্রন অানতে চেষ্টা চালায়।
প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে অাগুন নিয়ন্ত্রণ করতে স্বক্ষম হয়। পরে কক্সবাজার থেকে একটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে অাগুন সম্পূর্ণ নিয়ন্ত্রন করে। অাগুন নিয়ন্ত্রণ অানার পর ঘটনাস্থলের মালা মাল সরানোর সময় ফায়ার সাভির্সের কর্মীরা পুড়া এক মহিলার লাশ দেখতে পায়। পরে মৃত মহিলার স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হলে সে পুড়ে যাওয়া নারী মৃত অাব্দুস সবির বাক প্রতিবন্ধী মেয়ে জাবেদা (প্রকাশ বুইগ্যানি) বলে জানা যায়। অাগুনে পুড়ে যাওয়া বাড়ি ও দোকানের ক্ষয় ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানিয়েছেন, ভোর রাতে অাগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে এসে অাগুন নিয়ন্ত্রনে অানার চেষ্টা চালিয়েছে। অাগুনে পুড়ে যাওয়া সবকটি দোকান কাঠের ফার্নিচার ও গ্রিল ওয়ার্কশপের দোকান ছিল বলে তারা জানিয়েছে। ফায়ার সার্ভিস ও উপজেলা নিবার্হী অফিসার জানিয়েছেন ক্ষয় ক্ষতির পরিমান নির্নয় করে দেখা হবে। তবে অাগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন