মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

শেয়ার করুন

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়া কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৪ নভেম্ববর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৬ জন অভিভাবক সদস্য প্রার্থী অংশ নেন।

এদের মধ্যে খলিলুর রহমান খলিল(দোয়াত কলম) ২১৮ ভোট গোলাম মোহাম্মদ(মোরগ) ১৪৩ ভোট মাহাবুল কাদের বাবুল (ফুটবল) ১৩৩ ভোট ও আবুল হোছাইন(চেয়ার) ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দাতা সদস্য পদে জাফর আলম ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা অভিভাবক সদস্য পদে ও শিক্ষক প্রতিনিধি পদে কোনো প্রতিদ্বন্দী না থাকায় এস্তেহারা বেগম মহিলা অভিভাবক সদস্য  শিক্ষক প্রতিনিধি পদে মোহাম্মদ মাহামুদুল করিম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩১৯ জন। এর মধ্যে ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভাঃপ্রাঃ) ওমর ফারুক।সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মনোহরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমল কান্তি শীল, উত্তর কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম শাহীন।কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল জানান, দীর্ঘ  দিন ধরে এডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালিত হওয়ায় সঠিকভাবে সব কার্যক্রম পরিচালিত করতে কিছু অসুবিধার সৃষ্টি হতো।

শেয়ার করুন