৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কেরানীহাট মা-শিশু হসপিটাল পরিদর্শণ করলেন এমপি ওয়াশিকা খান

জাতীয় সংসদ সদস্য ওয়াশিকা আয়েশা খান এমপি বলেছেন, সরকারী উদ্যেগের পাশপাশি বেসরকারী ভাবেও প্রতিষ্ঠিত হাসপাতাল গুলো এলাকার সর্বস্তরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সাতকানিয়ার কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের সফলতা উল্ল্যেখ যোগ্য। তিনি গত ১১ ফেব্রুয়ারী দুপুরে কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটাল পরির্দশন কালে এ কথা বলেন। এমপি ওয়াশিকা আয়েশা খান হসপিটালে পৌছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হসপিটাল ব্যবস্থাপনা কমিটির নির্বাহী চেয়ারম্যান মো. ওসমান আলী, ভাইস চেয়ারম্যান আজিজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শহীদুল ইসলাম বাবর। এসময় সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি সাইফুল আলম সোহেল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, হসপিটালের ডাইরেক্টর রাশেদুল আলম ছাড়াও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।