মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কেন্দ্রীয় বাস টার্মিনালে উদ্বোধন হল নতুন এলপিজি ষ্টেশন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ পর্যটন শহর কক্সবাজারে উদ্বোধন হয়েছে নতুন একটি এলপিজি ষ্টেশন।

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরীর মালিকানাধীন এলপিজি ষ্টেশন ‘এ এইচ সি এলপিজি অটো গ্যাস ফিলিং ষ্টেশন’ নামের এই জ্বালানী ষ্টেশনটি উদ্বোধন করেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
আজ (২৪ জানুয়ারী) বিকেলে পৌর মেয়র মুজিবুর রহমান এই জ্বালানি ষ্টেশন উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ আলী, প্রতিষ্ঠানের সত্বাধিকারী আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরীর, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাংবাদিক শামসুল হক শারেক, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, ইন্জিয়ার হোসেন আহমদ জাহেদ, লাইনম্যান আব্দুল করিম ও আব্দুল জলিল। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পরিবহন লাইন ও সিএনজি অটো চালক নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা পুরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ব্যাপক সফলতা রয়েছে। এই এলপিজি স্টেশন পর্যটন শহর কক্সবাজারের জ্বালানি চাহিদা পুরণে ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
প্রতিষ্ঠানের সত্বাধিকারী আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী বলেন, ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা মেটাতে পের্ট্রোলিয়ামের পাশাপাশি পর্যাপ্ত
এলপিজি সরবরাহ দিয়ে যাচ্ছেন সরকার। এই সুযোগ নিয়ে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে চালু করা হল এই এলপিজি ষ্টেশন।
কক্সবাজারের ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা মেটাতে এই ষ্টেশন নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাবে বলে জানান আলী হাচ্ছান চৌধুরী।

মেয়র মুজিবুর রহমান ফিতা কেটে উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা কামনা করা হয়।

শেয়ার করুন