৬ মার্চ, ২০২৬ | ২১ ফাল্গুন, ১৪৩২ | ১৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুয়েত যাওয়ার সময় দুই রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারসময় ডেস্ক: কুয়েত যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, জাবেদা খাতুন (৬৪) ও জামিলা বেগম (৬০)। আজ শনিবার সকালে এই দুই রোহিঙ্গা নারীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। সকাল সোয়া নয়টায় কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কুয়েত যাওয়ার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে ওঠার আগে তাঁদের আটক করে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্রে জানা গেছে, সকালে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে জাবেদা খাতুন ও জামিলা বেগম নামের দুই রোহিঙ্গা নারীর ঢাকা থেকে কুয়েত যাওয়ার খবর পায় ইমিগ্রেশন পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা হিসেবে তাঁদের পরিচয় নিয়ে নিশ্চিত হয়। জাবেদা ও জামিলা নামের দুই রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাচ্ছিলেন। কুয়েত থেকে তাঁদের সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল। জাবেদা খাতুনের পাসপোর্ট দেওয়া হয় নারায়ণগঞ্জ জেলা থেকে এবং জামিলা বেগমের পাসপোর্ট দেওয়া হয় চট্টগ্রাম থেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, জামিলা ও জাবেদা নামের আটক দুই নারী কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন। সেখান থেকে তাঁরা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেন। তবে এই দুই রোহিঙ্গা নারীর বিদেশ যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।