২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩ | ৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

কুরবানী মো. আলী আশরাফ মোল্লা

দাও কুরবানী জান ও মাল
পরিশুদ্ধ করো নিজ এবং পরিবারকে
কুরবানি করা শুধু লোক দেখানোর জন্য নয়
তা কেবলই সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন।

কুরবানী করা ওয়াজিব হয়েছে যাদের উপর
তারা কোরবানি না করিলে জবাব দিবে আখিরাতে
লোক লজ্জার ভয় থেকে বাচতে যারা দিবে কুরবানী
তারা করবে মহান রবের সাথে শুধুই ভন্ডামী।

কুরবানীর পশুর কিছুই পৌছবে না রবের কাছে
পৌঁছবে শুধুই তোমার নিয়ত আর তাক্কওয়া
বিশুদ্ধ কোরবানির জন্য নিয়ত সহি হওয়া খুব জরুরী
আল্লাহর নামে জবাই না হলে সবই বরবাদ হবে।

ঈদুল আজহা মানেই হলো ত্যাগের উৎসব
ত্যাগ হতে হবে শুধুই মহান রবের সন্তষ্টির জন্য
অন্য কারো উদ্দেশ্যে নয়, কারো খুশীর জন্য নয়
লোক দেখানো হলে পরে কুরবানী নষ্ট হবে।

যার সামর্থ্য আছে সে যদি কুরবানী না করে
সে যেন ঈদগাহের ধারে কাছেও না আসে
ঈদের নামাজ আদায় শেষে কুরবানী করতে হবে
নামাজের আগে কুরবানী হলে তা সহি নাহি হবে।

ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব
কুরবানী ঈদ মানে ত্যাগের উৎসব
ত্যাগ করো সহি মনে আল্লাহর সান্নিধ্যে
বিলাও গরীব দুঃখী আর অনাহারীর মাঝে

প্রতিবেশীকেও দাও সাধ্য মতে
নিজেও খাবে পরিবারকেও খাওয়াবে
কোন বাধা বিপত্তি নাই তাতে
শুধু নিয়ত হবে রবের সন্তষ্টি অর্জনে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।