৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ ২ জনকে গুলি করে হত্যা

file
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনির হোসেন সরকার ও তার শ্যালক মহিউদ্দিনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অলী হাসান নামে একব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হয়েছেন চারজন।মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেনের চাচাতো ভাই মোশাররফ হোসেন জানান, পূর্ব শক্রতার জের ধরে একদল দুর্বৃত্ত চেয়ারম্যান ও তার সহযোগীদের উপর হামলা ও গুলি চালায়। এতে অন্তত ৬ জন আহত হয়। আহতদের উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মহি উদ্দিন এবং ঢামেকে ভর্তির পর চেয়ারম্যান মনির হোসেনের মৃত্যু হয়।
নিহত মনির হোসেন তিতাস উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্ববায়ক। গুলিবিদ্ধ অলী হাসান বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আহত চারজনের মধ্যে তিনজনই ঢামেক হাসপাত‍ালে চিকিৎসা নিচ্ছেন।
দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, চেয়ারম্যানের মৃত্যুর খবরে ঘটনাস্থল দাউদকান্দি ও তিতাস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: বিডিঅলনিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।