মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কুতুবদিয়া মনু সিকদার পাড়া শিক্ষা সহায়তা কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেয়ার করুন

 


কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় উত্তর ধূরুংয়ের মনু সিকদার পাড়া শিক্ষা সহায়তা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । যদিও উত্তর ধূরুং এ নেই কোন শহীদ মিনার । এরপরও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ অদম্য ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি করে শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ভোরে প্রভাত ফেরীতে জমির বাপের পাড়া, চাটি পাড়া ও মনু সিকদার পাড়া শিক্ষা সহায়তা কেন্দ্রের ৯০ জন ছাত্র-ছাত্রী অভিভাবকদের নিয়ে তাদের তৈরি শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।

সকাল ৯টা থেকে দুপুর ০১ টা পযর্ন্ত একে একে অনুষ্টিত হয় চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগীতা, দেশাত্ববোধক গান ও সংক্ষিপ্ত আলোচনা সভা।

কোস্ট ট্রাস্ট সমৃদ্ধি‘র শিক্ষা সুপার ভাইজার রিফাত সোলতানার সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালনের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্টান শুরু করা হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষিকা রুনা আকতার, রহিমা আকতার, কায়েমা আকতার, ফাহমিদা সোলতানা, সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন সংগঠক প্রান্ত সিকদার, ও স্বাস্থ্য সহকারী শাহ্ মোঃ নুরুল বশর।

বক্তরা ২১শে ফেব্রুয়ারীর গুরুত্ব ও ভাষা শহীদদের অবদানের কথা তুলে ধরেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কার বিতরনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন