২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্টিত

আবুল কাশেম,(কুতুবদিয়া): মাওলানা ছাঈদুল হক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের পৃষ্টপোষকতায় অনুষ্টিত শহীদ জিয়া মেধা বৃত্তি পরীক্ষা  কুতুবদিয়া  উপজেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

১৭ নভেম্বর অনুষ্টিত শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৬৭৩ জন। এতে ৩য় শ্রেণীতে শিক্ষার্থী ছিল ৩০০ জন, ৪র্থ শ্রেণীতে ২৫১ জন, ৬ষ্ট শ্রেনীতে ৮২ জন, ৭ম শ্রেনীতে ৪০ জন।৩৩ টি শিক্ষা প্রতিষ্টান এ বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করেন।

কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, হল সুপার ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ,সিনিয়র শিক্ষক বদরুল এনাম মুবিন।

মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশনের ৯ সদস্যের প্রতিনিধির মধ্যে মোহাম্মদ সোয়েবুল ইসলাম সবুজ,এ.এম.রেজাউল করিম মুন্না প্রমূক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।