৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুতুবদিয়ায় বসত ভিটা দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংর্ঘষে গুরুত্বর আহত ৬

shomoy
কুতুবদিয়া উপজেলায় গতকাল (শুক্রবার) ১৩ মার্চ বসত ভিটা দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের সংর্ঘষে গুরুত্বর আহত হয়েছে মহিলাসহ ৬ জন। ঘটনাটি ঘঠেছে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ,গতকাল ১৩ মার্চ সকাল সাড়ে ৮টায় লেমশীখালী ইউনিয়নের মাঝের পাড়া একার আব্দুর গণির পুত্র কলিম উল্লাহর বসত ভিটা দখল করার জন্য একই এলাকার মৃত আব্দুস ছমতের পুত্র জালাল আহম্মদের নেতৃত্বে ২৫/৩০ জন সন্ত্রাসী লোহার রট,দা,কিরিচ, লাটি সোটা নিয়ে হামলা চালায়। এ সময় কলিম উল্লাহর পরিবারের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেঁেধ যায়। উভয় পক্ষের সংর্ঘষে গুরুত¦র আহত হয় আবদুল গণির পুত্র হাবিবুল্লাহ(৪০),তার ছোট ভাই ছলিম উল্লাহ(৩৫),হাবিবুল্লাহর স্ত্রী তসলিমা বেগম (৩০), কলিম উল্লাহর স্ত্রী মিনুন নাহার, অপর পক্ষের কবির আহম্মদের পুত্র গিয়াস উদ্দিন(২৬),আব্দু শুক্কুরের পুত্র আব্দুল গফুর(৪০)। আহতদের এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ ও ছলিম উল্লাহর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে কলিম উল্লাহ এ প্রতিবেদকে জানায়, তার স্ত্রীর বিয়ের সময় স্বার্ণালংকারের পরিবর্তে ১১ শতক জমি দেয় তার শাশুর। শাশুরের দেওয়া তার স্ত্রীর পৈত্রিক সম্পতিতে গত ৫ বছর পূর্বে বসতঘর নির্মান করে বসবাস করে আসছে। গতকাল একই এলাকার আব্দু ছমতের পুত্র জলাল আহম্মদ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বসতঘর ভাংচুর করে বসত ভিটা দখল করার জন্য হামলা চালায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ভিকটিম কলিম উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।