মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কুতুবদিয়ায় ফিশিংবোট শ্রমিকের রহস্যজনক খুন!

শেয়ার করুন

kutubdiapic-22

কুতুবদিয়ায় ফিশিংবোট শ্রমিক স্থানীয় সন্ধীপি পাড়ার মুহাম্মদ হোছাইনের পুত্র সামসুল আলম প্রকাশ গুরা মিয়া (৩০) খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনার ধারাবাহিকতায় নিহতের পরিবার, সাগরে মাছ শিকাররত অপরাপর জেলে, ও এলাকার মানুষের মধ্যে কিছুতেই বিশ্বাস হচ্ছেনা যে, জলদস্যুরা এ ঘটনা করেছে। বোট কোম্পানীই তাকে নির্মমভাবে খুন করে অপরাধ ধামাচাপা দেয়ার জন্য এলাকার কতিপয় প্রভাবশালী দালালচক্রের মাধ্যমে নানা অপপ্রচার করছে বলে অভিযোগ করেন নিহতের স্ত্রী তানিয়া। তিনি স্বামী হত্যার দায়ে কোম্পানী রতœসেনসহ অপরাপর মাঝিমাল্লাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন।
উপজেলার আলীআকবর ডেইল কুমিরার ছড়া জেলে পাড়ার রতœসেন বহদ্দারের মালিকানাধীন ৭৪ অশ্বশক্তি সম্পন্ন এফবি সাগর (৩) নামক ফিশিংবোটটি ২৫ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে গত ১৪ জুন সকাল সাড়ে ৭টায় গুলিরদ্বার নামক স্থানে জলদস্যুদের আক্রমণের শিকার হয়ে বোট শ্রমিক খুনের শিকার হয় বলে এলাকায় প্রচার করা হয়। এ নিয়ে তড়িগড়ি করে থানায় একটি মামলাও রুজু করে বোট মালিক। ঘটনায় বোট ও শ্রমিক নিখোঁজ দেখালেও শেষ পর্যন্ত তারা বাড়ী-ঘরে রয়েছে বলে শিকার করেন মালিক রতœসেন। এ ঘটনায় অপর জেলেদের অসংলগ্ন তথ্য এবং বোটের সম্পূর্ণ মালামালও অক্ষত থাকায় পরিবার ও এলাকাবসীর মাঝে ভিন্নমতের সৃষ্টি হয়। এ ব্যাপারে তদন্ত জোরদার রয়েছে বলে জানিয়েছেন থানা ওসি এ.এস.থোয়াই।

শেয়ার করুন