মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

দুই কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

কুতুবদিয়ায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ১ম দিনেই অনুপস্থিত ২১৬

শেয়ার করুন

আবুল কাশেম,(কুতুবদিয়া): ১৯ নভেম্বর (রবিবার) থেকে শুরু হওয়া প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত রয়েছে ২১৬ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রাথমিকে ১৪৯ জন এবং ইবতেদায়ীতে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা যায়। উপজেলার ছয় ইউনিয়নের ৬ কেন্দ্রের মধ্যে উত্তর  ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে অনুপস্থিত রয়েছে ৬৭ জন,ধুরুং আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২১ জন, লেমশীখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২ জন,কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ৩৭ জন,কুতুবদিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮ জন এবং কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১ জন পরীক্ষার্থী। তবে এসব অনুপস্থিত পরীক্ষার্থীর ব্যপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উমর ফারুক বলেন, উপজেলায় স্থাপিত আনন্দ স্কুলের অধিকাংশ পরীক্ষার্থীর অনুপস্থিতির কারনেই এমন হয়েছে। তিনি আরো জানান, উপজেলার লেমশীখালী কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহতি প্রাপ্ত দুই শিক্ষকের একজন সতরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যজন উত্তর ধুরং এম.রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শেয়ার করুন