৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুতুবদিয়ায় পিএসসি ৩৩১৮, ইবতেদায়ি ৫৭২ পরীক্ষার্থী

আবুল কাশেম,(কুতুবদিয়া): কক্সবাজারের কুতুবদিয়ায় এবার প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় ইউনিয়ন ভিত্তিক ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৩৩১৮জন। এর মধ্যে ১৪৪২জন ছাত্র ও ১৮৭৬জন ছাত্রী। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তর ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৭৮০জন, দক্ষিণ ধূরুং ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩১জন, লেমশীখালী হাই স্কুল কেন্দ্রে ৪৪০জন, কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুল কেন্দ্রে ৩৭৫জন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮৩জন এবং কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৭৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
অপর দিকে মাদ্রাসায় ইবতেদায়ি শাখায় একই কেন্দ্রে উত্তর ধূরুং ইউনিয়নে ১৪৩জন, দক্ষিণ ধূরুং ইউনিয়নে ৩৫জন, লেমশীখালী ইউনিয়নে ১৭৮জন, কৈয়ারবিল ইউনিয়নে ৯০জন, বড়ঘোপ ইউনিয়নে ৭০জন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে ৫৬জন পরীক্ষার্থী অংশ নেবে।

উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) ওমর ফারুক বলেন, উপজেলায় ১৯ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য পিএসসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় এবার ৩৮৯০জন শিক্ষার্থী অংশ নেবে। ইতিমধ্যে সুষ্ঠভাবে পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।