২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কুতুবদিয়ায় পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু 

আবুল কাশেম,(কুতুবদিয়া): স্কুল শেষ করে বন্ধুদের সাথে খেলতে গিয়ে সরল জলদাশ (১২) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।মঙ্গলবার (১৭অক্টোবর) বিকাল ৫টায় কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তিবাজার এলাকায় শিক্ষিকা দীপ্তি রানী শীলের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য যায়। অবসর সময়ে  বন্ধু পারভেজ ও মোঃ ছোটনসহ কয়েকজন বন্ধু মিলে পাশ্ববর্তী পুকুরের পাড়ে খেলতে যায়। হেলানো নারিকেল গাছের ওপর থেকে পুকুরে লাফ দিলে ডুবন্ত খুটিতে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে সরল জলদাশ । বন্ধুদের চিৎকারে এলাকার লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক লিটন আবদুল্লাহ বিকাল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষনা করেন।
জানা গেছে, নিহত সরল জলদাশ আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ার এমল জলদাশ’র ছেলে। নিহতের মা সাধনী বালা দাশ জানান, সরল জলদাশ পূর্ব আলী আকবর ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র (পিএসসি পরীক্ষার্থী)। তার তিন ছেলের মধ্যে সরল জলদাশ’র কনিষ্ঠ পুত্র।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।