৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুতুবদিয়ায় দুর্নীতি সপ্তাহ উদযাপিত

 

 

সারা দেশের ন্যায় কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দুর্নীতি সপ্তাহ। ২৮ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে র‌্যালী সহকারে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। কুতুবদিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুতুবদিয়া কলেজ’র প্রতিষ্টাতা অধ্যাপক মোঃ আবদু ছত্তার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার(আঃ দাঃ) আবু হাসনাত মোঃ শহিদুল হক বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার এমরান খান,খাদ্য কর্মকর্তা মোরশেদুল আলম সবুজ,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান জালাল আহমদ,অধ্যাপিকা মোতাহারা বেগম,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আসাদ উল্লাহ খান’র সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য হাছান কুতুবী,আবু সাদেক মোঃ সায়েম, জাহানার মাসুদ,নাছির উদ্দিন,জাহাঙ্গীর আলম,সাংবাদিক নজরুল ইসলাম,সাংবাদিক ইফতেখার শাহাজীদ রোকন,মোঃআবুল কাশেম। আলোচনা সভা শেষে ২৭ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের দুর্নীতি বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।