৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কুতুবদিয়ায় ঘূর্নিঝড় মোরায় নিহত জেলে পরিবারের মাঝে চেক বিতরণ

আবুল কাশেম,(কুতুবদিয়া): সাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে নিহত জেলে পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। শনিবার (২৮ অক্টোবর) কুতুবদিয়া থানা কম্পাউন্ডে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠান শেষে কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আলহাজ আশেক উল্লাহ রফিক (এমপি) চেকগুলো বিতরণ করেন। দূর্যোগ ও পূর্নবাসন মন্ত্রনালয় অধীনে কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস নিহত প্রতি জেলে পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করে। কুতুবদিয়া দ্বীপের ২৫ জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে নিহত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ফেরদৌস, কক্সবাজার জেলা আ’লীগের সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী,কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাষ্টার আহমদ উল্লাহ,উপজেলা আ’লীগের সভাপতি আরওঙ্গজব মাতবর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা, কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, কুতুবদিয়া কলেজের অধ্যক্ষ আলহাজ নুরুচ্ছাফা, কুতুবদিয়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আলম সিকদার, আ’লীগের সিনিয়র সদস্য আছাদ উল্লাহ চৌধূরী, মোস্তাক আহমদ, শিক্ষক শওকতুল ইসলাম, মাষ্টার আক্কাস উদ্দিন,উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি রেজাউল করিম,সম্পাদক মনজুর আলম,কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী,সাংগঠনিক সম্পাদক প্রভাষক এম. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম,সম্পাদক মিজবাহুর রহমান তুহিনসহ অসংখ্য নেতাকর্মী ও গন্যমান্য ব্যাক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।