১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কুতুবদিয়ায় ভাতের প্যাকেট নিয়ে মারামারি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের কুতুবদিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে  ফরহাদুল ইসলাম আরজু (২০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে)  উপজেলার আলি আকবর ডেইল ইউনিয়নের ঘাটকুল পাড়া এলাকায় এঘটনা ঘটে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির।
নিহত ফরহাদুল ইসলাম আরজু ওই এলাকার মোহাম্মদ আরাফাতের ছেলে। আহতরা হলেন আলি আকবর ডেইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড়ের মৃত নজরুল ইসলামের ছেলে শেফায়েত (৪০), গোলাম কুদ্দুসের ছেলে তাহশিফ (১৮), আনিসুর রহমানের ছেলে নিশাত (১৭), মোস্তাক আহমেদের ছেলে ফোরকান আলি (১৮) ও মো. টিপুর ছেলে রিয়াদ(১৯)।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, কুতুবদিয়া আলি আকবর ডেইল ইউনিয়নে ঘাটকুল পাড়া গ্রামে  একটি এনজিও শিশু শ্রম রোধে কমিউনিটি পর্যায়ে আলোচনা সভা করে। এতে ভাতের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ হলে দুপক্ষের ছুরি মারামারিতে ফরহাদুল ইসলাম আরজু ছুরিকাঘাত হন। তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।