১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কুতুবদিয়ায় গৃহবধু হত্যায় মামলা

মামলাকক্সবাজারের কুতুবদিয়ায় গৃহবধু খুনের ঘটনায় ঘাতক ও তার স্ত্রীকে আসামী করে মামলা হয়েছে থানায়। রবিবার নিহতের স্বামী মাদ্রাসার দপ্তরি আবু মুছা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে মূল ঘাতক মো. ছোটন প্রকাশ ছোটাইয়া ও তার স্ত্রী রোকিয়া বেগমকে আসামী করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

তুচ্ছ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৬ টার পর উপজেলার পূর্ব আলী আকবর ডেইল মুছা সিদার পাড়ায় মৃত আমীর হোছাইনের পুত্র ছোটন (৩০) একই পাড়ার মাদ্রাসা দপ্তরি আবু মুছার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) কে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।

এর পরপরই তারা পালিয়ে যায়। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অং সা থোয়াই জানান, নিহতের স্বামী আবু মুছা বাদি হয়ে রবিবার মো. ছোটন ও তার স্ত্রীকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলার নং ০৬/ ১১.১২.১৬। আসামীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।