মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আবারো খুন, আটক ৯

শেয়ার করুন

উখিয়ার কুতুপালংয়ে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আবু তাহের (৩০) নামে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুতুপালং ক্যাম্পের ই-ব্লক-৩ এর বাসিন্দা আবু হাশেমের পুত্র। শুক্রবার ভোরে স্থানীয়রা ওই ব্লকের অদূরে লাশ দেখতে পান। পরে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, ডাকাতের প্রহারে রোহিঙ্গা যুবক আবু তাহের মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে বলে তারা জানিয়েছেন। তবে পুলিশ বলছে, দু’পক্ষের মধ্যে মারামারিতে ওই যুবক মারা গেছে।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) মাকছুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, রোহিঙ্গাদের দু’পক্ষের মধ্যে মারামারিতে ওই যুবক মারা গেছে। এই ঘটনায় নয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন