১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে সেনাপ্রধান

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক কক্সবাজারে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি ক্যাম্প এলাকায় চলা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান। তিনি বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে রোহিঙ্গাদের ছবিসহ নিবন্ধনের কাজ শেষ হবে।

জেনারেল মাসুদ আরও জানান, ইতোমধ্যে ৩০টি ইউনিট নিবন্ধনের কাজ চলছে। ইউএনএইচসিআর ও আইওম এর সাথে সমন্বয় করেই এই নিবন্ধনের কাজ চলছে বলেও জানান তিনি। কাল থেকে মোট ৫০টি ইউনিট নিবন্ধন কাজ করবে।

সেনা প্রধান এসময় নিবন্ধন করতে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকেলে বালূখালীতে দলীয় ত্রাণ বিতরণকালে বলেন, শুক্রবার থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বস্তিতে ত্রাণ ও তাদের পূনর্বাসন কাজে অংশ গ্রহন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।