১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কুতুপালং গেলেন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা 

কক্সবাজার সময় ডেস্কঃ রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজারে গেছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে রয়েছেন ইইউ প্রতিনিধিও।

সকাল সাড়ে ন’টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্ব কক্সবাজারের উদ্দেশে তাদের বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও বিমান ঘাঁটি ত্যাগ করে। তিনটি হেলিকপ্টারে করে রওনা দিয়েছেন তারা।

তিনজন হলেন- জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি।

কক্সবাজার পৌঁছে উখিয়া ও টেকনাফের বালুখালী, কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই সঙ্গে রাখাইন থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গেও কথা বলবেন বিদেশি মন্ত্রীরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কক্সবাজার রওনা দেওয়ার আগে সকাল ৮টায় সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। প্রায় সোয়া এক ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, রোহিঙ্গা সংকট কাটাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। জাপানের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করতে শনিবারের (১৮ নভেম্বর) মধ্যেই ঢাকায় এসে পৌঁছান অতিথিরা।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে অতিথিদের নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

পরে রাতেই ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারের নাইপিদোতে অনুষ্ঠেয় আসেম সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন তারা। সেখানে যাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।